এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাড়ি ভেঙে পড়া থেকে বাঁচতে অন্যত্র আশ্রয়! তবুও শেষ রক্ষা হলো না নিজের বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল

Published on: September 29, 2021 । 1:11 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল:  প্রবল বৃষ্টির পূর্বাভাস পেয়ে আশ্রয় নিয়েছিলেন গ্রামেরই এক আইসিডিএস কেন্দ্রের তারপরও শেষ রক্ষা হল না আজ সকালে গবাদি পশুদের দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মহিলার।

বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মাটির বাড়ির পাশ দিয়ে যাওয়ায় সময় সেই বাড়ির দেওয়া ভেঙে পড়ে তাতে চাপা পড়ে মৃত্যু হল চন্দ্রকোনার এক মহিলার।মৃত মহিলার নাম প্রতিমা বাগ(৩৮),চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামের বাসিন্দা।জানাযায়,আজ বুধবারের সকালে নিজের ক্ষতিগ্রস্ত মাটির বাড়ির পাশ দিয়ে পার হচ্ছিলেন প্রতিমা বাগ নামের ওই মহিলা।সেসময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় মহিলার।জানাযায়,নিজের মাটির বাড়ি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় আই সি ডি এস কেন্দ্রে আশ্রয় নিয়ে ছিলেন ওই মহিলা।কিন্তু আজ সকালে নিজের ক্ষতিগ্রস্ত বাড়ির পাশ দিয়ে গবাদি পশুদের খাবার দিতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে বলে খবর।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ