এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হাতে করেই কালাচ সাপ ধরলেন সামাটের ব্যবসায়ী

Published on: June 19, 2021 । 9:41 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: শুক্রবার ১৮ জুন রাতে সাহসিকতার সঙ্গে হাতে করেই কালাচ সাপ ধরলেন দাসপুর থানার সামাটের ব্যবসায়ী শ্যামসুন্দর বটব্যাল। শ্যামসুন্দরবাবুর দাসপুর-মেদিনীপুর রাস্তার পাশে বালিপোতাতে একটি দোকান রয়েছে। সেখানের শিব মন্দির চত্বরে এই কালাচ সাপটি গতকাল  রাতে দেখা যায়। তিনি সাহসিকতার সঙ্গে সাপটি ধরে এই জারের মধ্যে রেখে দিয়েছেন। আজ বনদপ্তরের হাতে তুলে দেবেন। বন দপ্তরের ওয়াল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, ওটি প্রমাণ আকৃতির একটি কালাচ সাপ।  আমি ‘বর্তমান’ পত্রিকার সাংবাদিকের মাধ্যেমে এই সাপ ধরার খবরটি পেয়েছি। আজই সাপটি উদ্ধারের ব্যবস্থা করব। এই ভাবে সাপটি ধরে রাখার জন্য শ্যামসুন্দরবাবুকে ধন্যবাদ জানাই।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক