এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার ক্ষীরপাইতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হল

Published on: June 14, 2021 । 9:24 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:: ডঃ কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন উপলক্ষে চন্দ্রকোনার ক্ষীরপাইতে আজ ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস পালন হল। রক্তদান আন্দোলনের সংগঠন নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি রক্তদাতা দিবস উপলক্ষে মহাকুমা জুড়ে একটি ট্যাবেলো বের করে। ১৮৬৮ সালে আজকের দিনে অর্থাৎ ১৪ জুন ডঃ কার্ল ল্যান্ডস্টাইনার জন্ম গ্রহণ করেন। ১৯০১ সালে তিনি প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন। তাই তাঁর জন্মদিনটিকে পৃথিবী জুড়ে হু (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের), রক্তদান আন্দোলনের শীর্ষ সংগঠন এফআইওডি, রেডক্রস সোসাইটি ‘বিশ্ব রক্তদাতা দিবস’ হিসেবে ঘোষণা করেন । নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেহেতু রক্তদান আন্দোলনের একটি সংগঠন, তাই নবারুণ সংঘ আজকের এই দিনটি উপলক্ষে রক্তদাতাদের উৎসাহিত করতে তাঁদের শুভেচ্ছা কার্ড, গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান আগামী দিনে রক্তদানের জন্য অঙ্গীকারবদ্ধ সমস্ত রক্তদাতাদের ।অনুষ্ঠানে উপস্থিত চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, ক্ষীরপাই টিওপি-র আইসি প্রশান্ত কীর্তনীয়া সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই ট্যাবলো থেকে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় রক্তদান শিবির করার আবেদন করা হয়। সংগঠনটি দীর্ঘ ২৫ বছর ধরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক