এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৬ ঘণ্টার মধ্যে ঘাটালে দুর্ঘটনায় মৃত ৪, জখম ২

Published on: June 10, 2021 । 8:50 AM

নিজস্ব সংবাদদাতা,  ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দু’টি পৃথক পথ দুর্ঘটনায় ঘাটাল থানা এলাকায় চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে দু’জন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে গত রাতে ঘাটাল-ক্ষীরপাই সড়কের শিমুলিয়াতে। পুলিস সূত্রে জানা যায়, খারাপ হয়ে যাওয়া গাড়িসারাই করার সময় দুরন্ত গতিতে আসা একটি পিকআপভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন ব্যক্তির। ৯ জুন রাতে টনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় রাতে চন্দ্রকোনা রোড থেকে একটি ট্রাক ঘাটালের দিকে আসছিল। শিমুলিয়ার কাছে ট্রাকের যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় গাড়ি থেকে নেমে সেটি পরীক্ষা করতে চায় ট্রাকে থাকা তিন ব্যক্তি। হঠাৎই উল্টো দিক থেকে আসা দুরন্ত গতিতে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে ওই তিনজনকে। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার পর স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করলে হাসপাতালে আনার পথে মারা যান। মৃত তিনজনের বাড়ি গরবেতা থানা এলাকায়। মৃত তিন ব্যক্তির নাম সোলেমান খান বয়স ২৬, শেখ রাজেশ বয়স ৩০ এবং দীপঙ্কর আহির বয়স ১৮।
অন্যদিকে ১০ জুন ভোরে ঘাটালন আলুই কাটান কাঠের পোলে এক তরুণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম তারক সাঁতরা। বয়স২০। বাড়ি দীঘা আনন্দ পুরে। ভোরে কাটানপোলে এই তরুণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা ঘাটাল থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক