এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বজ্রাঘাতে এক মহিলা সহ মৃত ২, আহত ২

Published on: June 7, 2021 । 5:46 PM

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: অল্প কিছু সময়ের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে চন্দ্রকোণায় দুজনের বজ্রঘাতে মৃত্যু হয় এবং দাসপুরে দুজন আহত হন। আজ ৭ জুন দুপুর সাড়ে তিনটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। আর এই বজ্রঘাতেই চন্দ্রকোণা থানার জাড়া পূর্ব পাড়ার বাসিন্দা অরুণ মন্ডল আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে চন্দ্রকোণারই হিরো ধরপুরে অর্চনা রায়(৩৫) একইভাবে বজ্রাঘাতে মৃত্যু হয় বলে বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে। দাসপুরে কুল্টীকরি ছাতিক পাড়া এলাকায় শ্যামলী দোলই গুরুতর ভাবে আহত হন। শ্যামলীদেবীর স্বামী বুদ্ধদেব দোলই বলেন, এদিন বৃষ্টির সময় শ্যামলীদেবী বাড়িতেই ছিলেন। হঠাৎ বাড়ির কাছের নারকেল গাছে বাজ পড়ে। আর তাতেই আমার স্ত্রী ও ছেলে রাকেশ দোলই আহত হন এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। আমরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ছেলে রাকেশ প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শ্যামলীদেবীর মাথা থেকে পা পর্যন্ত বাম দিকের অংশটি পুরোপুরি অসাড় হয়ে গিয়েছে বলে জানান। এছাড়াও দাাাা দাসপুর থানার শ্যামচকের আজ মাঠে মাছ ধরতে গিয়ে অনুপ আলু নামে এক প্রৌঢ়ের শরীরের সামনের দিকের অংশ পুড়ে যায় বজ্রাঘাতে। আশঙ্কাজনক ভাবে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান পরিবারের লোকজন। •আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/ •ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad •আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en টেলিগ্রামাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক