এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত বাইক চালক

Published on: June 6, 2021 । 5:11 PM

 

শ্রীকান্ত ভুঁইয়া,স্থানীয় সংবাদ,ঘাটাল: দাসপুর থানার সোনামুই সমবায় সমিতি সংলগ্ন এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,আজ ৬ জুন বেলা ১২ টা ৪৫ মিনিট নাগাদ পাঁশকুড়া গামী একটি লরি বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে। ফলে ওই মোটর বাইক আরোহীটি গুরুতর জখম হন এবং সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে বেবেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। আহত ওই কিশোরের নাম রবীন দাস। ঘটনার জেরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বর্তমানে ওই রাস্তার যানজট কেটে স্বাভাবিক হয়েছে। যদিও লরিটির কোনো নম্বর এখনও পর্যন্ত জানা যায়নি।

 

 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক