এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পাগলা হনুমানের কামড়ে জখম একাধিক, আতঙ্কে এলাকাবাসী

Published on: June 5, 2021 । 11:05 PM

শ্রীকান্ত ভুঁইয়া,স্থানীয় সংবাদ,ঘাটাল: দাসপুরের খুকুড়দহতে হনুমানের কামড়ে বেশ কয়েকজন জখম। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন মানুষজন। কয়েক দিন ধরে খুকুড়দহ বাজারপাড়া এলাকা সহ ওই গ্রামের প্রায় ৬ জনকে কামড়ে জখম করে দেয় হনুমানটি। এলাকাবাসীরা জানান, ওই এলাকায় প্রায় ১৫ দিন ধরে একটি পাগল হনুমান এলাকার একাধিক মানুষের, কারো পায়ে বা কারোর হাতে কামড়ে জখম করে দিচ্ছে। যার কারণে এলাকার কেউই  বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। এই ঘটনার কথা এলাকার বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত প্রধান তপতী মন্ডলকে জানান। প্রধান বলেন,  আমরা ওই হনুমানটিকে খুকুড়দহ এলাকা থেকে নিয়ে যাওয়ার জন্য বনদপ্তরে যোগাযোগ করেছি। শীঘ্রই বন দপ্তর থেকে হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যাবে বলে তিনি জানান।  ঘাটাল মহকুমার সোশাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, আমরা হনুমানটি শীঘ্রই ধরার চেষ্টা করছি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক