এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উদযাপন

Published on: March 27, 2021 । 7:11 PM

মন্দিরা মাজি ও সন্তু বেরা: আজ ২৭ মার্চ শনিবার সকালে দাসপুরের রামকৃষ্ণ সেবাশ্রমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি উপলক্ষে দিনটি পালিত হল। ওই সেবাশ্রমের সম্পাদক প্রদীপ দাস বলেন,শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আজ ঠাকুরের নাম গান,পুজাপার্বণ ও ধর্মালোচনা হয়েছে। এদিন আশ্রমের তরফ থেকে ‘উত্তরণ’ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে। এই নিয়ে পঞ্চম বর্ষে পা দিল উত্তরণ পত্রিকা। উত্তরণ পত্রিকাটি প্রকাশের জন্য বিভিন্ন বড় বড় মহল থেকে সাহায্য করেছেন এবং তার জন্য প্রদীপবাবু তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই পত্রিকার সম্পাদক প্রসেনজিৎ সেনগুপ্ত জানিয়েছেন, বিভিন্ন মহারাজ স্বামী সুপর্ণানন্দ মহারাজ, বেদস্বরূপানন্দ মহারাজ প্রমুখদের লেখার মধ্যে দিয়ে পত্রিকাটি সমৃদ্ধ হয়েছে। আশ্রমের যেসমস্ত সদস্য ও বিজ্ঞাপনদাতা পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে সহায়তা করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন। অনুষ্ঠানের ভিডিও
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক