এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রূপনারায়ণের তীরে দাসপুরের বৃহত্তম পার্ক চালু হল দুধকোমরার কাশিয়াড়াতে

Published on: February 14, 2021 । 10:04 AM

নিজস্ব সংবাদদাতা: রূপনারায়ণ নদের তীরে প্রায় ২০ একর জায়গার উপর বিশাল একটি পার্ক চালু হল দাসপুর-২ ব্লকের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের কাশিয়াড়াতে। [পার্কের লোকেশন ম্যাপ https://goo.gl/maps/AnNYJCHJFvzbyJHc9] পার্কটির নাম ত্রিবেণী পার্ক। পার্ক কর্তৃপক্ষের দাবি এটিই দাসপুরের সবচেয়ে বড় পার্ক। রূপনারায়ণ নদের চরে বিশাল জায়গা জুড়ে এই পার্কে শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষেরই মন ভালো করার মত পরিবেশ গড়ে তোলা হয়েছে বলে দাবি করেন পার্ক কর্তৃপক্ষ। পার্কটির বেশিরভাগ কাজ প্রায় সম্পূর্ণ হবার পর আজ ১৩ ফেব্রুয়ারি থেকে সবার জন্য খুলে দেওয়া হল। এই পার্কের কেয়ারটেকার ব্রজনাথ বাগ বলেন, পার্কটিতে ঢুকতে প্রবেশ মূল্য করা হয়েছে দশ টাকা। ভেতরে রয়েছে বিস্তৃত জলাশয়ে বোটিংয়েরও ব্যবস্থা। বোটিংয়ের জন্য ধার্য করা আছে জনপিছু দশ টাকা। বাচ্চাদের দোলনা, স্লিপার, চেয়ার, ঘূর্ণি, রং বেরঙের ফুল ও গাছ দিয়ে সাজানো গোছানো হয়েছে পার্কটিকে। পার্কের এক কর্মী শ্রীমন্ত সাঁতরা বলেন, যে কেউ এই পার্কে পরিবারদের নিয়ে এসে পিকনিক করতে পারেন। পার্কের ভেতরে, নদীর বালুচরে নির্মল পরিবেশে পিকনিক করারও ব্যবস্থা আছে। পানীয় জল, শৌচালয়েরও ব্যবস্থা রেখেছে পার্ক কর্তৃপক্ষ। সুবিশাল এই পার্কটিতে রয়েছে ভেষজ উদ্যান। গোপিগঞ্জ বাসস্টপ থেকে ৬ কিমি পূর্বে অথবা শ্রীবরা থেকে ২ কিমি পশ্চিমে গেলেই এই পার্কটিতে যাওয়া যাবে। দুধকোমরা জিপির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পরিমল দিন্ডা বলেন, মানুষের একঘেঁয়েমি জীবন থেকে একটু মুক্তি নিয়ে কিছুটা আনন্দ উপভোগ করার জন্য এবং শিশুদের বিনোদনের জন্য দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় ও রাজ্য প্রশাসনের সহযোগিতায় এই পার্কটি তৈরি করা হয়েছে। পার্কের কিছু ছোটখাটো কাজ বাকি আছে যেগুলো সম্পূর্ন করে শ্রীঘ্রই পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে পরিমলবাবু জানান। •ভিডিও

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক