এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পাশে শুভেন্দু অধিকারী, মৃত দুই দলীয় কর্মীর পরিবার পেল একলক্ষ করে টাকা

Published on: January 21, 2021 । 9:20 PM

বাবলু সাঁতরা: দেওয়া কথা রাখলেন দাদা শুভেন্দু অধিকারী। দুর্ঘটনায় মৃত দুই দলীয় কর্মীর পরিবারের হাতে তুলে দিলেন এক লক্ষ করে টাকা। গত ১৫  জানুয়ারি চন্দ্রকোনায় বাসের ধাক্কায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড চুড়িপুকুর এলাকায় চন্দ্রকোনা-ঘাটাল রাজ্যসড়কে মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রান হারান চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের মদনমোহনপুর গ্রামের বাসিন্দা সম্পর্কে কাকা ভাইপো লালু দাস ও রাজু দাস। মৃত দুজনই সক্রিয় বিজেপি কর্মী ছিলেন বলে বিজেপির তরফে জানানো হয়।আর দুর্ঘটনার পরদিন তথা ১৬জানুয়ারী চন্দ্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড খেজুরডাঙ্গা মাঠে জনসভা করেন শুভেন্দু অধিকারী। ওইদিন সভামঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন মৃত দুই বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করবেন তিনি।কথা রাখলেন শুভেন্দু বাবু,আজ ২১ জানুয়ারি কেশপুরে জনসভা করেন এবং সভামঞ্চে মৃত দুই বাক্তির স্ত্রীদের হাতে এক লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা সাহায্য তুলেদেন।এদিন চন্দ্রকোনা বিজেপির দক্ষিণ মন্ডলের নেতৃত্বরা মৃতের পরিবারের লোকজনকে সাথে নিয়ে যান কেশপুরের জনসভায় এবং সেখান থেকে পুনরায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। •ভিডিও

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক