এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Published on: September 18, 2020 । 10:02 AM

রবীন্দ্র কর্মকার: দাসপুর থানার জোতকেশব গ্রামের কালীপুকুরে এক ব্যক্তির ভাসমান মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।   ওই ব্যক্তির নাম গোপাল মণ্ডল (৪৫)। জোতকেশব গ্রামের পূর্বপাড়ায় বাড়ি। আজ ১৮ সেপ্টেম্বর সকালে স্থানীয় এক যুবক পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখতে পেয়ে লোকজন ডাকাডাকি করে ওই মৃতদেহটি তুললে দেখা যায় সেটি গোপাল মণ্ডলের মৃতদেহ। খবর দেওয়া হয় দাসপুর থানায়। ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি প্রচুর মদ্যপান করতেন, নেশার ঘোরেই গতকাল ১৭ সেপ্টেম্বর রাতে ওই গ্রামেরই কালীপুকুরে কোনওভাবে পড়ে মৃত্যু হয়।তবে এই ঘটনার পেছনে আর কোনও অপরাধ লুকিয়ে আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিপূর্বে  কয়েকবছরের মধ্যে ওই কালীপুকুরে আরও কয়েকজন ডুবে মারা গিয়েছেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক