এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে আগুন ধরিয়ে দেওয়া হল ট্রাকটর ও বই দোকানে

Published on: July 17, 2020 । 10:23 AM

মৌমিতা শেঠ: চোলাই মদ ব্যবসার প্রতিবাদ করার করার জন্যই কি  রাতের অন্ধকারে এই ভাবেই পুড়িয়ে দেওয়া হল বই দোকান ও ট্রাকটরকে?  গত রাতে ওই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার আরিট গ্রামে। বর্তমানে ধান রোয়ার কাজ শুরু হয়েছে।  ওই গ্রামে স্বপনকুমার মাজির  একটি ট্রাকটর মাঠে হাল করার জন্য মাঠেই রাখা ছিল।  আজ ১৭ জুলাই সকালে দেখা যায় কে বা কারা ওই ট্রাকটরটিকে এইভাবে পুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয় ওই গ্রামের মণীন্দ্রনাথ মাজির বই দোকানটিও একই ভাবে পুড়িয়ে দেওয়া হয়।ওই গ্রামে চোলাইমদের রমরমা ব্যবসা চলে। তার জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আরিট স্কুলের পাশেই ওই চোলাই মদের কারবার চলত বলে গ্রামের পক্ষ থেকে স্বপনবাবু এবং মণীন্দ্রবাবুরা বিরোধিতা করে আসছেন। সেই জন্যই কিছু দুষ্কৃতী ওই কাজ করেছে বলে গ্রামবাসীদের একাংশের অনুমান। দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক