এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের মনশুকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

Published on: July 11, 2020 । 9:47 AM

নিজস্ব প্রতিনিধি: ঘাটাল থানার দীর্ঘগ্রাম মনশুকা এলাকা বার বার রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত হয়েছে। ১০ জুলাই শুক্রবার রাতেও মনশুকার ঘোড়ইঘাটে দীপঙ্কর শাসমল নামে এক বিজেপি কর্মীকে রাতের অন্ধকারে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কয়েকজনের বিরুদ্ধে। পেশায় গাড়িচালক দীপঙ্করবাবু জানান, ওই তারিখের রাত সাড়ে ১০ টার সময় মনশুকার ঘোড়ইঘাটে তাকে একা পেয়ে তৃণমূলের সাহেব দোলই, সুশীল আদক, তাপস দোলই সহ মেঠেলার বেশ কয়েকজন কর্মী তাকে কাছে ডাকে এবং বেল্ট দিয়ে মারধর করে। দীপঙ্কর আরও বলেন, সে বিজেপি করার কারণেই রাজনৈতিকভাবে এই মারধর। রাতেই তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করে বিজেপি সমর্থকরা। বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি তারক বেরা বলেন, তৃণমূলের এই বাহিনী দীর্ঘদিন ধরেই ভারি রাত পর্যন্ত মনশুকা এলাকায় দাপিয়ে বেড়ালেও পুলিশ নিস্ক্রিয়। কালকের ঘটনার বিষয়ে এলাকার অঞ্চল সভাপতি ও ঘাটাল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কিংকর পণ্ডিত বলেন, এই নিয়ে তিনি কিছুই শোনেননি এবং জানেন না। তবে তৃণমূলের কোনও কর্মী এই ধরনের কোনও কাজে যুক্ত হওয়ার কথা নয়। এটি বিজেপির গোষ্ঠী কোন্দলের প্রতিফলন ছাড়া আর কিছু নয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক