এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে সিপিএম থেকে তৃণমূলে যোগদান

Published on: July 10, 2020 । 10:01 PM

তৃপ্তি পাল কর্মকার: আজ ১০ জুলাই শুক্রবার দাসপুর-২ ব্লকের ফরিদপুরে ৪০ জন সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন। দাসপুর-২ ব্লক সভাপতি আশিস হুদাইদের উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগদান করেন বলে জানা গিয়েছে। এছাড়াও ওই যোগদানপর্বে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জিতেন নায়েক, কল্পনা শাসমল, রুমা রাজপণ্ডিত, তপন সাউ, মনোরঞ্জন সাউ, বিশ্বরঞ্জন বেরা সহ অনেকেই। যাঁরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাঁরা বলেন, বর্তমানে এই বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। তৃণমূল ছাড়া উন্নয়ন নিয়ে কেউ ভাবে না। বাকিরা শুধুই দলবাজি করে। সাধারণ মানুষের কথা ভাবেন না। সেজন্যই আমরা তৃণমূলে যোগদান করলাম। এদিকে সিপিএম নেতা স্বপন সাঁতরা বলেন, আমাদের দল থেকে কোনও নেতা বা কর্মী তৃণমূলে যোগদান করেননি। যদি কোনও দল তা বলে থাকে তাহলে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক