এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দীর্ঘ ১৬-১৭ বছর পর রাণীচক পর্যন্ত পিচের কাজ শুরু হচ্ছে

Published on: July 9, 2020 । 9:44 PM

তৃপ্তি পাল কর্মকার: দীর্ঘ ১৬-১৭ বছর পর রাণীচক পর্যন্ত রাস্তা পিচ হচ্ছে। এত দিন অর্ধ সমাপ্ত হয়ে থাকার পর আজ ৯ জুলাই থেকে ওই রাস্তাটির পিচের কাজ শুরু হল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, ঘাটাল-রাণীচক রাস্তা ২০০৩ সাল নাগা পিচ হতে শুরু করে। কিন্তু বামফ্রন্টের আমলে ৭ কিলোমিটার পিচ হওয়ার পর বাকি রাস্তাটা মোরামই থেকে গিয়েছিল। আমরা অনেক জটিলতা কাটিয়ে সেটি আবার পিচে পরিণত করার উদ্যোগ নিয়েছি। সেই সঙ্গে ঘাটাল থেকে পুরো রাস্তাটি সংস্কারের কাজও শুরু করা হয়েছে। জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভেন্দু পাল বলেন,  মোট দুটি পর্যায়ে ওই রাস্তাটির জন্য টাকা মঞ্জুর করা হয়েছে। ঘাটাল থেকে মনোহরপুর পর্যন্ত ওই রাস্তাটির চার কিলোমিটার পুরানো পিচ রাস্তা সংস্কারের জন্য ৫৮লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে কলাগেছিয়া থেকে রাণীচক পর্যন্ত প্রায় সাড়ে ছ’কিলোমিটার রাস্তার মধ্যে  কিছুটা পুরানো পিচ রাস্তা রয়েছে। কিছুটা মোরাম রয়েছে যেটাকে পিচে উন্নীত করা হচ্ছে। পুরানো পিচ রাস্তা সংস্কার এবং নতুন পিচ রাস্তা তৈরির জন্য মোট তিন কোটি ৫৮লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক