এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পিসি বাড়িতে বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু কিশোরের

Published on: July 9, 2020 । 5:19 PM

পীযূষ জানা: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর। মৃত কিশোরের নাম চিন্টু সানকি (১৩)। আজ ৯জুলাই ক্ষীরপাইয়ের হিজলিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চিন্টুর বাড়ি ঘাটাল থানার মনসুকাতে। চিন্টুর বাবা কর্মসূত্রে পরিবার নিয়ে দিল্লিতে থাকত। লক ডাউনের জন্য মনসুকার বাড়িতে এসেছে। চিন্টু দিল্লিতেই পড়াশোনা করত। আজ ক্ষীরপাইয়ের হিজলিতে বাবা মায়ের সঙ্গে পিসি বাড়ি বেড়াতে যায়। বেড়াতে গিয়ে পাড়ার ছোট ছোট ছেলেদের সঙ্গে পাশের শিলাব তী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। স্নান করতে যাওয়া অন্যান্য বাচ্চাদের চিৎকারে আশপাশের কিছু মানুষ জাল নিয়ে নদীতে খুঁজতে নামে। প্রায় আধ ঘন্টা পর চিন্টুর নিথর দেহ উঠে আসে। চিন্টু সাঁতার জানত না। সেই জন্যই এই দুর্ঘটনা বলে স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়। ওই কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক