এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের নদী বাঁধ পরিদর্শন করা হল

Published on: July 2, 2020 । 8:27 PM

তৃপ্তি পাল কর্মকার: আজ ২ জুলাই ঘাটাল ব্লকের নদীবাঁধগুলির বর্তমান অবস্থা পরিদর্শন করে দেখলেন ঘাটাল মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ওই দপ্তরগুলির মধ্যে ছিল সেচ দপ্তর, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, এডিআরএফ এনডিআরএফ (ন্যাশনাল ডিজার্স্টার রেসপন্স ফোর্স)। ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক তরুণ কারক বলেন, এদিন আমরা ঘাটাল শিলাবতী নদীর কুশপাতা থেকে রূপনারায়ণের সামুই হাল পর্যন্ত নদী বাঁধটি পরিদর্শন করি। অন্য দিকে ঝুমি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়।
তরুণবাবু বলেন, যে কোনও সময়েই ভারি বর্ষা আসতে পারে। আর নদী বাঁধ দুর্বল থাকলে ভর্তি নদীতে বাঁধ ভাঙার সমস্যা হতে পারে। সেজন্যই নদী বাঁধগুলির কোথায় কী সমস্যা হয়েছে তা দেখার জন্যই আজ পরিদর্শনের উদ্দেশ্য ছিল।
প্রসঙ্গত, ঘাটাল বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইতি মধ্যেই ৩২ জনের এনডিআরএফ-এর (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) একটি ইউনিটকে ঘাটালে এনে রাখা হয়েছে। ওই টিমটি এখন ঘাটাল ব্লকের ঘোলসাইতে রয়েছে বলে তরুণবাবু জানান।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক