এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার বহু জায়গায় বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে

Published on: June 19, 2020 । 12:18 PM

তৃপ্তি পাল কর্মকার:অনলাইনে কন্যাশ্রী, ঐক্যশ্রী সহ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য আবেদন করা, জাতিগত সার্টিফিকেট, আবাসিক সার্টিফিকেটের আবেদন, সরকারি নানা কর ও ফিজ জমা করার ব্যবস্থার জন্য জেলাশাসক, ঘাটাল মহকুমার মহকুমা শাসক, বিডিও অফিস ছাড়াও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সরকারি গ্রন্থাগারে খুব শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। চলতি আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছিল। পঞ্চায়েত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব ইতি মধ্যে ওই কেন্দ্রগুলি অবিলম্বে চালু করার জন্য জেলাশাসকদের চিঠিও পাঠিয়ে দিয়েছেন। তাতে প্রতি কেন্দ্রে ২টি করে ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। এই প্রকল্পটি চালু হলে গ্রাম বাংলার বহু মানুষের সুবিধে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে ওখানে ছুটতে হবে না। ওই কেন্দ্রে গিয়েই সব কিছু করা যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক