এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে আকাশ থেকে কী পড়ল?

Published on: June 17, 2020 । 9:23 PM

তৃপ্তি পাল কর্মকার: ঘাটালে আকাশ থেকে কী পড়ল? বিস্ফোরক নয় তো? আজ ১৭ জুন সকালে  ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডে আকাশ থেকে (উপরের ছবিতে দেওয়া রয়েছে) ওই বস্তুটি পড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। ওই ওয়ার্ডের বাসিন্দা দেবদাস বড় দোলই বলেন, আজ সকালে রাস্তার পাশে ওই বেলুন ও কয়েকটি যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটাকে নিয়ে চাঞ্চল্য তৈরি হলেও এটাকে নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটাকে ওয়েদার বেলুন   বলা হয়। ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অরগানাইজেশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বায়ুমণ্ডল গবেষণার জন্য দমদম বিমান বন্দরের আবহাওয়া দপ্তর থেকে ছাড়া হয়। বিমান চালানোর প্রয়োজনে আবহাওয়ার বিভিন্ন রকম তথ্য নেওয়ার জন্য এই বেলুনটি ছাড়া হয়ে থাকে।  বেলুনটি মাটি থেকে ৩০ থেকে ৩৫ কিলোমিটার উচুঁ দিয়ে উড়তে থাকে।  আর বেলুনটির ওজন  এক কেজির নিজে। বেলুনটি আড়াই-তিন ঘন্টা ওড়ার পর আপনা হতেই ফেটে যায়। কিন্তু ফেটে যাওয়ার আগেই ওর মধ্য থাকা ট্রানজিসটর থেকে সমস্ত তথা সংগ্রহ করে নেওয়া হয়ে থাকে। লকডাউনের সময় কিছু দিন বন্ধ ছিল। তা না হলে প্রত্যেক দিন বিমান বন্দর থেকে এই ধরনের বেলুন ২ থেকে ৩টি করে ছাড়া হয়। এই বেলুনের মধ্যে কোনও রকম বিস্ফোরক থাকে না। তাই এগুলি মোটেই বিপজ্জনক নয়।  এই ধরনের প্যাকেট বা বাক্সের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করার নম্বর দেওয়ার কথা। তাই এগুলো দেখতে পেলে, না খোলাখুলি করে ওই নম্বরে বা স্থানীয় থানায় জানিয়ে দেওয়াই ভাল। নষ্ট করে দেওয়া মানে, অনেক টাকার সম্পদ নষ্ট করে দেওয়া। •ছবি: দেবদাস বড় দোলই

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক