এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খদ্দের সেজে চন্দ্রকোণা শহরে ক্যাশবাক্স থেকে টাকা চুরি

Published on: June 16, 2020 । 7:55 PM

নিজস্ব সংবাদদাতা: ভর সন্ধ্যায় খদ্দের সেজে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি। আজ ১৬ জুন সন্ধ্যায় এরকমই ঘটনা ঘটল চন্দ্রকোণা শহরের ৫ নম্বর ওয়ার্ডের গোঁসাই বাজারে। সন্ধ্যা নামার মুখে গোঁসাইবাজারের আতিউর রহমানের জুতোর দোকানে খদ্দের হিসেবে আসে ওই দুষ্কৃতিরা। গোডাউনে জুতো আনতে যেতেই ড্রয়ার থেকে টাকা নিয়ে পালায় তারা। সন্ধ্যা বেলায় এই ধরনের ঘটনা ঘটায় ওই শহরের ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। ওই দোকানের মালিক বলেন, এদিন সন্ধ্যায় দুই ক্রেতা জুতো দোকানে আসে। আমি তাদের জন্য গোডাউন থেকে জুতো আনতে যাই। ওই সময়েই তারা ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ১৫ হাজারটাকা নিয়ে চম্পট দেয়। তবে ওই দুই দুষ্কৃতী চম্পট দিলেও রয়ে গিয়েছে তাদের বাইকটি। পুলিস সেই বাইকের ক্লু ধরে তদন্ত শুরু করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক