এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাস্ক না পরার জন্য যুবককে পিটুনি, প্রতিবাদে ঘাটালে আবরোধ

Published on: June 7, 2020 । 6:52 PM

মনসারাম কর:  মাস্ক না পরায় এক আদিবাসী যুবককে ব্যাপক পুলিশি মারধর করার অভিযোগ তুলে আজ বিকেলে রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসী সম্প্রদায়।  ঘটনা ঘাটালের রানীরবাজার এলাকায়। যুবকের নাম বুলেট হাঁসদা, বাড়ি রানীরবাজারেই। অভিযোগ মাস্ক বিহীন অবস্থায় বাড়ি সংলগ্ন রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ঘাটাল থানার পুলিশ মারধর করে তাকে। তৎক্ষনাৎ অসুস্থতা বোধ করে সে। তার পরেই শুরু হয় সড়ক আবরোধ। অবরোধ স্থলে ঘাটাল থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। সবে মিলে আজ বিকেলে উত্তাল হয়ে ওঠে রানীরবাজার এলাকা। ভিডিও পাঠিয়েছেন সরোজ ঘোড়ই ও সুব্রত কর্মকার। 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক