এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ১০৭ বছরের বৃদ্ধের মৃত্যু

Published on: May 28, 2020 । 8:12 PM

সুদীপ পাল: ১০৭ বছরে মারা গেলেন এক বৃদ্ধ। নাম বাসুদেব আদক। বাড়ি ঘাটাল ব্লকের পান্না গ্রামে। আজ ২৮ মে সকালে তিনি নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণেই মারা যান বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তিনিই সম্ভবত ঘাটাল মহকুমার সবচাইতে বয়স্ক ব্যক্তি ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল আধার কার্ড হিসেবে ১০৫ বছর। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভুল বশত আধার কার্ডে দুই বছর বয়স কম দেখানো আছে। ওনার প্রকৃত বয়স ১০৭ বছর। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এতো প্রবীণ মানুষ এই মহকুমায় আর কেউ নেই। বাসুদেববাবুর মৃত্যুতে পান্না তো বটেই সারা ঘাটাল মহকুমার মানুষ শোকাহত। বাসুদেববাবুর দুই ছেলে এক মেয়ে। সবাই বিবাহিত। ছেলেরা কর্মসূত্রে হাওড়ার সাঁতরাগাছিতে থাকেন। স্ত্রী মারা গিয়েছেন ২০০২সালে। তারপর থেকেই বাসুদেবকে দেখাশোনা করার জন্য সবসময়ের একজন থাকতেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক