এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা লকডাউন: ঘাটালে আড্ডা দেওয়ার শাস্তি কেমন হল দেখুন

Published on: March 26, 2020 । 10:25 AM

নিজস্ব সংবাদদাতা: অনেকেই মনে করছেন এই লকডাউন যেন জাতীয় ছুটি। তাই পুলিশ প্রশাসন যাই বলুক না কেন এই সুযোগে বাইরে বেড়িয়ে ঘোরাফেরা করা কিম্বা ক্লাবে ও মাঠে বসে আড্ডা না দিলে দিনটি কাটাতে চায় না। সেই ভেবেই আড্ডা দিচ্ছিলেন ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কিছু যুবক। অভিযোগ, চলছিল নেশা-ভাঙও।  ঘাটাল থানার পুলিশের নজর এড়ায়নি। তাদের দেখতে পেয়েই এভাবেই শাস্তি দেওয়া হল।

দ্বিতীয় দৃশ্যটি দাসপুর থানার দুবরাজপুর গ্রামের। ওই প্রত্যন্ত গ্রামের একটি খোলা জায়গায় গতকাল বিকেল ৫টা নাগাদ দখিনে বাতাস খেতে খেতে জমিয়ে আড্ডা দিচ্ছিল অনেকেই। পুলিশ লাঠি নিয়ে তাড়া করতেই লুঙ্গি ধরে ছুটল সবাই মাঠের দিকে। পুলিশ জানিয়েছে, এর পরে বাইরে বসে আড্ডা দিতে দেখলেই গ্রেপ্তার করা হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক