এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা: চন্দ্রকোণায় রথযাত্রা পিছিয়ে দেওয়া হল

Published on: March 19, 2020 । 2:31 PM

গণেশ দাস (চন্দ্রকোণা টাউন): করোনা ভাইরাসের জেরে চন্দ্রকোণার রথযাত্রা ও মহাকুম্ভ অভিষেক প্রায় দেড় মাস পিছিয়ে দেওয়া হল। চন্দ্রকোণার জয়ন্তীপুর রামমন্দিরে (কাঞ্চিকামকোটি পীঠম) আগামী ২৭ মার্চ রথযাত্রা উৎসব এবং মহাকুম্ভ অভিষেকের দিন স্থির হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে দেওয়া হয়েছে। উৎসব কমিটি সূত্রে জানানো হয়েছে, ২৭ মার্চ ওই উৎসব না করে আগামী ৩ মে ওই রথযাত্রা ও আনুষঙ্গিক অনুষ্ঠানের সূচনা করা হবে যা ১৭ মে পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, ২০০৮ সালে ওই রাম মন্দিরের প্রতিষ্ঠা করেন চন্দ্রকোণার ভূমিপুত্র ডাঃ জয়ন্তকুমার দীর্ঘাঙ্গী। যিনি বর্তমানে আমেরিকার চিকিৎসক। দীর্ঘাঙ্গী পরিবার সূত্রে জানানো হয়েছে, মন্দির প্রতিষ্ঠার ১২ বছর পরে মহাকুম্ভ অভিষেক করতে হয়। সেই নিয়ম মেনেই ২৭ মার্চ থেকে মন্দিরে মহা কুম্ভ অভিষেক ও সোম যজ্ঞের আয়োজন করার প্রস্তুতি চলছিল। যে অনুষ্ঠানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৬৮ জন বৈদিক ব্রাহ্মণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বৈদিক অধ্যাপক আসার কথা ছিল। অনুষ্ঠান কমিটির সদস্য দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী বলেন, কিন্তু করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ৩মে’র অনুষ্ঠানেও পূর্ব নির্দিষ্ট সমস্ত কিছুই থাকবে হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক