এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বৃহত্তর একান্নবর্তী পরিবার গ্রামবাসীদের নিয়ে বসন্ত উৎসব করল

Published on: March 9, 2020 । 8:28 PM

তৃপ্তি পাল কর্মকার: দাসপুর-২ ব্লকের বৃহত্তর একান্নবর্তী পরিবারের মহিলা সদস্যদের দ্বারা পালিত হল বসন্তোৎসব। মাতলেন গ্রামবাসীরাও।  ওই বৃহত্তম পরিবারটি ইসবপুর গ্রামে। আজ ৯ মার্চ সকালে ওই গ্রামের শীতলা মন্দিরের আটচালাতে বসন্তোৎসব উপলক্ষে নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথচলতি মানুষদের কপালে আবীরের টীকা পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
দাসপুর-২ পরিবারের বৃহত্তর পরিবারের সদস্য সংখ্যা পঞ্চাশ। কোনও সামাজিক অনুষ্ঠানে এই পরিবারের আন্তরিক অংশগ্রহণে অবশ্যই অনুষ্ঠানের মাত্রা অনেকটাই বাড়ে বৈকি! অনেকে মজা করে বলেন, এই পরিবারটাই তো আসলে একটা গ্রাম! এই পরিবারের কালচারাল একটা দিক তো বরাবর রয়েইছে। কালচারাল দিকটা দেখেন ওই পরিবারের পাঁচ নম্বর গৃহবধূ অপর্ণা অধিকারী। সেই সূত্রে অপর্ণাদেবীর মেয়ে অরুণিমাও এই ধারা বজায় রেখেছে। মা মেয়ে দুজনে মিলে আয়োজন করেছে বসন্তোৎসবের। বছর ঊনিশের অরুণিমা কলকাতায় পড়াশোনা করে‌। অরুণিমা বলেন, পরের বার আরও বড়ো করে এবং সুন্দর পরিকল্পনা করে আমরা বসন্তোৎসবের আয়োজন করব। এই বছর নারীদিবসের পরের দিন বসন্তোৎসব পড়েছে। তাই আরও উৎসাহিত হয়েছি। পরেরবার আরও মেয়েদের সামিল করব বসন্তোৎসবে। •ওই বৃহত্তর পরিবারটি কেমন ভাবে দৈনন্দিন জীবন যাপন করে তা নিচের ভিডিওটিতে দেওয়া রয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের