এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে অভিনব প্রতারণার ফাঁদে অসহায় বিধবা, উদ্বিগ্ন প্রশাসন

Published on: November 15, 2019 । 7:57 PM

বুবাই প্রামাণিক: এবার দাসপুরের প্রৌঢ়া প্রতারিত। ঘাটাল মহকুমায় প্রতারণা বেড়েই চলেছে। ঘাটাল মহকুমা

প্রশাসনের পর এবার দাসপুর-২ ব্লক প্রশাসনের নাম ভাঙিয়ে এক বিধবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। আজ ১৫ নভেম্বর ঘটনাটি ঘটেছে দাসপুর থানার জয়রামচকে। ওই মহিলার নাম অসীমা দোলই। সকাল ১০টা নাগাদ হঠাৎই এক যুবক ওই মহিলার বাড়ি পৌঁছায়। যুবক অসীমাদেবীকে বলেন, সে বিডিও অফিসের স্টাফ। অসীমাদেবীর নামে বিডিও অফিস থেকে বাড়ি করার জন্য টাকা অনুমোদন হতে চলেছে। তার জন্য জন্য অগ্রিম পাঁচ হাজার টাকা জমা করতে হবে। সেই টাকা আনতেই সে বিডিও অফিস থেকে এসেছে। যেহেতু ওই মহিলার বাড়ি নেই তাই তিনি সরল বিশ্বাসে বাড়িতে থাকা আড়াই হাজার টাকা যুবকের হাতে দিয়ে দেন। সেই টাকা নিয়েই চম্পট দেয় প্রতারক।  এই ভাবে লোক পাঠিয়ে বিডিও অফিস থেকে টাকা নেওয়ার কোনও নিয়ম নেই। তাই দুপুর গড়াতে না গড়াতে এই প্রতারণার খবরটি দাসপুর-২ বিডিও অনির্বান সাহুর কাছে পৌঁছায়। বিডিও বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। বিষয়টি শোনার পরই সঙ্গে সঙ্গে আমি একটি তদন্ত করার ব্যবস্থা করেছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক