এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ছাত্রছাত্রীদের সাহিত্যমুখী করতে সাহিত্য বাসর

Published on: September 29, 2019 । 9:24 PM

তৃপ্তি পাল কর্মকার: বর্তমানে ছাত্রছাত্রীরা সাহিত্য বিমুখ। অ্যান্ড্রয়েড ফোন ঘাঁটাঘাঁটিতে ব্যস্ত থাকে। সেজন্য নিজে থেকে কিছু লেখার অভ্যেস গড়ে ওঠে না। ছাত্রছাত্রীদের নিজে থেকে লেখার দক্ষতা তৈরি ও সাহিত্যমুখী করে গড়ে তুলতে এক অভিনব সাহিত্য বাসরের আয়োজন করলেন দাসপুর থানার এক গৃহ শিক্ষক বিশ্বজিৎ পাত্র। তিনি  আজ ২৯ সেপ্টেম্বর গৌরাতে নিজ খরচে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা করেন। ওই অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রীসহ উপস্থিত ছিলেন গোমকপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই, বিশিষ্ট প্রাবন্ধিক তথা নন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্কর নিয়োগী, শিক্ষক কেশব মেট্যা, শিক্ষক যাদব পাত্র, কবি নিমাই করণ ও প্রণবকুমার গোস্বামী প্রমুখ। আজ বিশ্বজিৎবাবুর লেখা ‘সূর্যের রশ্মি’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থটি প্রকাশ করেন উমাশঙ্কর নিয়োগী।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক