এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুই বন্ধুর সাইকেলের রেষারেষিতে গুরুতর আহত ১

Published on: August 30, 2019 । 10:50 PM

ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের অধীন হোসেনপুরে আজ সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হল এক কিশোর। আহত ওই কিশোরকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। আহত ওই কিশোরকে দেখতে ছুটে আসেন ঘাটালে বিধায়ক শঙ্কর দোলই।

উদ্ধারকারীরা জানান,অবস্থার অবনতি হতে থাকলে ওই কিশোরকে ঘাটাল হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আহতের চিকিৎসার যাতে কোনোরকমে গাফিলতি না হয় সে বিষয়ে নজর রাখছেন বিধায়ক। তিনি আহতের পরিবারকে আর্থিক সাহায্যও করছেন।

জানাগেছে আহত কিশোরের নাম বিশ্বনাথ পুরুষ্টী,রাজনগর ইউনিয়ন হাইস্কুলের নবব শ্রেনির ছাত্র। তারা দুই বন্ধু মিলে সামাটের দিক থেকে সাইকেলে রেষারেষি করে আসার পথে হোসেনপুর স্কুলের কাছে ঘাটাল মেদিনীপুর সড়কে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে বিশ্বনাথ রাস্তার মধ্যেই সাইকেল নিয়ে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিশ্বনাথের মাথায় যথেষ্ট চোট আছে। ঘাটালে তার স্ক্যান রিপোর্ট দেখেই তাকে তড়িঘড়ি কলকাতা পাঠানো হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক