এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে শিলাবতীর বাঁধ ভাঙল, প্লাবিত হওয়ার আশঙ্কা বেশ কয়েকটি গ্রাম

Published on: August 20, 2019 । 8:04 PM

শিলাবতী নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকেই রাজনগর গ্রাম পঞ্চায়েতের অধীন রাজনগর পশ্চিমে শিলাবতী নদীর উপর চণ্ডীখালের বাঁধ সংলগ্ন হাইত পাড়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছিল। সেই বাঁধ দিয়েই জল ঢুকতে শুরু হয়। পরে প্রায় ৩০ ফুট নদী বাঁধ ভেঙে শিলাবতীর জল এলাকায় ঢুকতে শুরু করে।

এর জেরে প্লাবিত হওয়ার আশঙ্কা রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সামাট,হোসেনপুর,রামগড় ও রাজনগরের কিছু অংশ ছাড়াও নিজ নাড়াজোল গ্রামপঞ্চায়েত এলাকার বেশ কিছু অংশ। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ বাঁধার চেষ্টা চলছে। সেচ দপ্তরের তরফে মিঠুন কর জানান প্রথমে বাঁধে ফাটল দেখা দেয়,অনেক চেষ্টা সত্বেও বাঁধ রক্ষা করা যায়নি। এখন চেষ্টা চলছে বাঁধের ভাঙা মুখ যাতে আর না বাড়ে।

অন্যদিকে এই বন্যার জল ঢুকে রাজনগর এয়ালাকায় ধান ও সব্জী চাষে ব্যাপক ক্ষতির মুখে স্থানীয় কৃষকরা। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায় প্রতিবছরই শিলাবতীর জল বাড়লেই তাদের এলাকা প্লাবিত হয়। কিন্তু প্রশাসনিক ভাবে স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক