এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাস্তার হাল বেহাল,প্রতিবাদে ঘাটালে রাস্তার মধ্যেই শুরু ধান চাষ

Published on: August 19, 2019 । 10:01 PM

ঘাটাল থানার দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের ভাগীরথপুর থেকে দেওয়ানচক হাইস্কুল পর্যন্ত রাস্তার হাল বছরের পর বছর ধরে বেহাল। অথচ এই রাস্তার মাধ্যমেই ওই এলাকার কয়েক হাজার মানুষ দাসপুর,নাড়াজোল,মেদিনীপুরের সাথে যোগাযোগ করতে পারে।

আজ এই গুরুত্বপূর্ণ রাস্তা সারাইয়ের দাবিতে বেশ কিছুক্ষণ ধরে ওই রাস্তা অবরোধ করে রাস্তার মধ্যেই ধান রুয়ে দিল স্থানীয় বাসিন্দাদের সাথে বিজেপির কর্মী সমর্থকরা।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাস্তার হাল ফেরানোর পক্ষেই সহমত হতে দেখা গেল অবরোধের জেরে আটকে পড়া পথ চলতি মানুষদেরকেও।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক