এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাজ পড়ে মৃত্যু, জখম আরও ১

Published on: August 12, 2019 । 8:15 PM

শ্রীকান্ত ভুঁইয়া: আজ সকালে দাসপুর থানার দুধকোমরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জমিতে ধান রোয়ার সময় বাজ পড়ে মারা যান এক ব‍্যক্তি এবং আহত হন আরেক ব্যক্তি। বজ্রপাতে মৃত ব্যক্তির নাম পিটু কারক(৪৫)। বাড়ি দাসপুর থানার শীবরা গ্রামের মনসা তলায়।ঘটনাসূত্রে জানা গিয়েছে, আজ ১২আগষ্ট সকালে শিবরার পাশের গ্রাম চকদোগাছিয়ার মাঠে ধান রোয়ার সময় প্রচন্ড গতিতে বাজ এসে পিটুর মাথায় পড়ে এবং তারপর পাশের আরেক ব্যক্তির পা পুড়ে যায় বাজের ঝলসানিতে। বাকি আরও চার পাঁচজন ছিলেন, তাদের কিছু হয়নি।
দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে তমলুক হাসপাতালে পিটু কারককে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। এবং পরে আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করানো হয়। বাজ পড়ে পিটুর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক