এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কিশোর দিঘার চোরা বালিতে তলিয়ে গেল, পরে উদ্ধার

Published on: June 3, 2019 । 11:29 PM

সৌমেন মিশ্র, দিঘা: দাসপুর বেলিয়াঘাটার কিশোর দিঘার চোরাবালিতে  তলিয়ে গেল। আজ ৩ জুন ঘটনাটি ঘটেছে নিউ দিঘাতে। অবশ্য নুলিয়াদের তৎপরতায় তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়েছে। অমিত দাস নামে ওই কিশোর বর্তমানে নিউ দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অমিত সুস্থ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আজ ৩ জুন সোমবার দিঘা  ঘুরতে যায় দাসপুর বেলিয়াঘাটার দাস পরিবার। তাঁরা এসে নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে ওঠেন। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ মেৱিনা ঘাটে স্নান করতে নামেন তাঁরা। তবে সবার অলক্ষ্যে অমিত চোরাবালিতে তলিয়ে যায়। সেই সময় পাশেই স্নানরত পর্যটকদের চিৎকারে ছুটে আসেন নুলিয়ারা। তাঁরাই জলে ঝাঁপিয়ে তড়িঘড়ি উদ্ধার করে ওই কিশোরকে। তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে।  

কিশোরের বাবা অজিত দাস জানিয়েছেন, যে জায়গাটায় স্নান করছিলাম ওইখানে খুব বেশি জল ছিল না। কিন্তু ওখানে বেশকিছু চোরাবালির গর্ত সৃষ্টি হয় যেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। সেই কারণে এমন বিপত্তি ঘটে গেল। প্রশাসনের উচিত ওই জায়গাগুলি স্নান করার ক্ষেত্রে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা। নয়তো যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই সঙ্গে নুলিয়াদেরকেও ধন্যবাদ জানান তাঁর ছেলেকে বাঁচানোর জন্য।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে ফনি  ঘূর্ণিঝড়ের পর দীঘা সমুদ্রে বেশ কিছু স্নানের জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে যেগুলি জোয়ারের সময় বোঝার কোনও উপায় থাকে না। সেই সব জায়গায় পর্যটকেরা স্নান করতে নেমে প্রায়শই বিপদের মুখে পড়ছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে