এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় ফের দুই হাতির রাতভর তাণ্ডব

Published on: January 17, 2019 । 8:34 AM

দলছুট দুই হাতির তাণ্ডব থেকে নিষ্কৃতি পাচ্ছেনা চন্দ্রকোণা থানা এলাকার মানুষ। মঙ্গলবার রাতে আবার দুই দাঁতাকের তাণ্ডবের খবর মিলল। জানাগেছে ওই রাতে চন্দ্রকোণা টাউনের যাদবনগর এলাকায় দাঁতাল দুটি তাণ্ডব চালায়। প্রথমে গ্রামের এক সাধুর আশ্রম ঢুকে আশ্রমের দেওয়ালে আঘাতের পর আঘাত করে ভেঙেফেলে দেওয়াল। সামনে থাকা বেস কয়েক বিঘা জমির আলুও একেবারে তছনছ করে দেয়।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

স্থানীয়রা জানায়,তারা অনেকবার বনদপ্তরকে জানিয়েছে কিন্তু বনদপ্ত অনেক চেষ্টা করেও এই দুই হাতিকে বনে ফেরাতে ব্যর্থ হয়েছে। তবে বনদপ্তর সূত্রে জানাগেছে ওই হাতিদের গতিপথে বারবার বাধা আসছে। যেদিক দিয়ে বনে পাঠানো হবে সেদিকেই শতাধিক মানুষ থাকায় তাদের যাত্রাপথে বাধা আসছে।

ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষ?

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে