এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল দাপিয়ে বেড়ানো দুই দাঁতাল বাগনানে পাকড়াও

Published on: February 12, 2019 । 9:19 PM

তৃপ্তি পাল কর্মকার: ৯ এবং ১০ ফেব্রুয়ারি ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গা দলমাদল করে বেড়ানো দুই দাঁতালকে অবশেষে বাগনানের রানিহাটিতে পাকড়াও করা হল।  আজ ১২ ফেব্রুয়ারি দুপুরে বন দপ্তরের কর্মীরা টানা ৬০ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে বাগনানের রানিহাটি নামে একটি গ্রামে তাদের ঘুমপাড়ানো গুলি করে শান্ত করেন।   সন্ধ্যার মুখে বনদপ্তরের কর্মীরা দাঁতালদুটিকে দড়ি দিয়ে বেঁধে ক্রেনে করে তুলে খড়গপুরের উদ্দেশ্যে নিয়ে আসেন।

প্রসঙ্গত ওই হাতিদুটি ৯ তারিখের রাতে চন্দ্রকোণার আঁধার নয়ন জঙ্গল থেকে দল ছুট হয়ে ক্ষীরপাই আরামবাগ সড়ক পেরিয়ে মাংরুল গ্রামপঞ্চায়েত এলাকায় যায়। সেখানে ১০ তারিখে এক ব্যক্তিকে জখম করে সারাদিনই পুড়শুড়ি, সাঁতিতেঁতুল এলাকায় ছিল। ১০ তারিখের রাতে বন দপ্তরের কর্মীরা হাতি দুটিকে ফের আঁধার নয়ন জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। কিন্তু ব্যর্থ হন। হাতিদুটি ওই রাতেই ঘাটালে আলুই, শ্রীপুর, খানজাপুর হয়ে রূপনারায়ণ নদ পেরিয়ে হাওড়া জেলায় পৌঁছায়। ১১ এবং ১২ ফেব্রুয়ারি হাওড়া জেলাতেই তাণ্ডব চালায়। আজ ১২ ফেব্রুয়ারি দুপুরে রানিহাটিতে একটি পান বরজের সামনে হাতি দুটি যখন কলাপাতা খাচ্ছিল তখনই তাদের ঘুমপাড়ানো গুলি করা হয়। হাওড়া জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বনদপ্তরের কর্মীরা গিয়ে হাতিদুটিকে বেঁধে রাতের অন্ধকারে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক