এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জাতীয়স্তরের যোগা অলিম্পিয়াডে রৌপ্য পদক জিতল ঘাটালের আয়ুষ

Published on: June 21, 2023 । 9:16 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: জাতীয় যোগা অলিম্পিয়াড থেকে রৌপ্য পদক জিতে ফিরল ঘাটালের আয়ুষ জানা। আয়ুষের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বাড়ি ঘাটালের রথতলা গম্ভীরনগর এলাকায়। পড়াশোনার জন্য আয়ুষ খগড়পুরে থাকে। খগড়পুর কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ২এ অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে আয়ুষ। সেই স্কুল থেকেই জাতীয় যোগ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আয়ুষ। এই যোগা প্রতিযোগিতাটি কোনও ক্লাব বা বেরসরকারি সংস্থা আয়োজন করেনি।ভারত সরকারের শিক্ষা মন্ত্রক এই জাতীয় যোগা অলিম্পিয়াডের আয়োজন করেছিল। যার ব্যবস্থাপনায় ছিল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং [NCERT]। যোগা অলিম্পিয়াডে এই সাফল্যের জন্য আয়ুস  একটি রৌপ্যপদকের পাশাপাশি এনসিইআরটির ডিরেক্টর অধ্যপক দীনেশপ্রসাদ সাকলানি এবং ডিন অধ্যাপক গৌরী শ্রীবাস্তবের সাক্ষরিত একটি শংসাপত্রও পেয়েছে।
আয়ুষ বলে, ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত মধ্যপ্রদেশের ভূপালে এই প্রতিযোগিতাটি হয়েছিল। আমাদের স্কুল থেকে আমি এবং আরও দু’জন অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার জন্য আমরা ১০ জুন ভূপালে পৌঁছে যাই। তারপর আমাদের একটি ওয়ার্কশপের মাধ্যমে ট্রেনিঙের ব্যবস্থা করা হয়। তারপর ১৮ জুন থেকে মূল প্রতিযোগিতাটি শুরু হয়। এই প্রতিযোগিতায় আমাদের প্রাণায়াম, ক্রিয়া, গরুড় আসন, অর্ধমস্তিন্দ্র আসন, মৎস্য আসন, ধনুরা আসন, ত্রিকোণা আসন, চক্র আসন এই আসনগুলি করতে হয়েছিল। অনুর্ধ্ব ১৪ বছর বিভাগে আমি দ্বিতীয় স্থান দখল করি এবং রৌপ্য পদক জিতে নিয়ে আসি।
আয়ুষের বাবা রন্টু জানা মারুতি সুজুকি ওয়ার্কশপের ম্যানেজার। মা নিবেদিতা জানা একজন গৃহবধূ। রন্টুবাবু বলেন, খড়গপুর নেতাজি নগরে কাঞ্জি যোগ কেন্দ্র বারবেটিয়াতে ৫ বছর ধরে কৌশিক কাঞ্জির কাছে যোগাসনের প্রশিক্ষণ নিচ্ছে ছেলে। আয়ুষের ইচ্ছে সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চায়। তার পাশাপাশি যোগাসন চালিয়ে যেতে চায় এবং পরবর্তীতে আরও বড় জায়গায় যোগাসন প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে তার। এর আগেও সে বেশ কয়েকটি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ