এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জন্ম দিন পালন না করে সেই টাকা দিলেন দুঃস্থ ছাত্রের পড়াশোনায়

Published on: November 16, 2019 । 6:32 PM

 শ্রীকান্ত ভুঁইঞা: নিজের ২৯ তম জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করলেন এক যুবক। জন্মদিনের বরাদ্দ টাকা তুলে দিলেন এক দুস্থ মেধাবীর হাতে।  যুবকের নাম সুদীপ্ত মান্না। বাড়ি দাসপুর থানার জগন্নাথপুর গ্রামে। সুদীপ্তবাবু কর্মসূত্রে নেপালে থাকেন। নেপালের প্রতিষ্ঠিত ফুলের ব্যবসায়ী তিনি। জগন্নাথপুর গ্রামের জয়দেব ভুঁইয়া নেপালের প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী। সারা বছর ধরে  বিভিন্ন রকম দানধ্যানের মাধ্যমে সমাজ সেবা করেন। জয়দেব বাবুর কাছে থেকে উদ্বুদ্ধ হয়েই সুদীপ্ত এই মেধাবীর পাশে দাঁড়িয়েছেন। মেধাবী ছেলেটির বাড়ি ঘাটাল মহকুমার ইসলামপুরে। নাম প্রতীম রানা। দিনমজুরের কাজ করে প্রতীম উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল। আগামীদিনে সুদীপ্তবাবুরা আরো বেশি করে দুস্থ মেধাবীর পাশে দাঁড়াতে চান। সুদীপ্তবাবুর এই সিদ্ধান্ত সমাজের অনেক মানুষকে উদ্বুদ্ধ করবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক