এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হাতি তাড়াতে গিয়ে দাঁতালের আক্রমণে জখম হুলা পার্টির এক সদস্য

Published on: March 6, 2020 । 9:07 PM

ফের হাতির হানায় আক্রান্ত হুলা পার্টির এক সদস্য। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হল আহত সদস্য অজয় মাহাতোকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধেড়ুয়া বিটের আমগোবরার জঙ্গলে  দিন কয়েক রয়েছে ১৭ থেকে ২০টি হাতির একটি পাল। সেই হাতিকেই তাড়াতে গিয়েছিল অজয় মাহাতো সহ হুলা পার্টির দল।

শুক্রবার দুপুর নাগাদ হঠাৎই হাতির মুখে পড়ে যায় অজয় মাহাতো। শুঁড়ে করে তাকে আছড়ে দেয় এক দাঁতাল হাতি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দেপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

অন্যান্য খবর…

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক