এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে তৃণমূলের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

Published on: October 19, 2019 । 8:44 PM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুরের যুব তৃণমূলের উদ্যোগে হল ফুটবল টুর্নামেন্ট। আজ ১৯ অক্টোবর দাসপুর-১ ব্লকের

পার্বতীপুর যুব তৃণমূলের উদ্যোগে অমলেন্দু মণ্ডল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি হয় গেল। পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুল মাঠে ফাইনালে মুখোমুখি হয় পার্বতীপুর পিসিএ বনাম চাঁইপাট বঙ্গবাসী ক্লাব। তাতে চাঁইপাট বঙ্গবাসী ক্লাব ট্রাই ব্রেকারে ৬-৫ গোলে জয়লাভ করে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর থেকে এই চারদলীয় ফুটবল প্রতিযোগিতাটি শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় চাঁইপাট ও খুকুড়দহের মধ্যে প্রথম খেলাটি হয়েছিল। আজ তারই চূড়ান্ত পর্বের খেলাটি হল। নন্দনপুর-২ অঞ্চল তৃণমূলের সভাপতি তথা দাসপুর-১পঞ্চায়েত সমিতির কৃষি সেচ বিভাগের কর্মাধ্যক্ষ রাজীব দাস ঠাকুর বলেন, ছাত্র যুব সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে সেই অবক্ষয় রোধ করবার জন্য পার্বতীপুর বুথ যুব তৃণমূলের উদ্যোগে এই খেলাটি রাখার মূল উদ্দেশ্য। ফাইনালে উপস্থিত ছিলেন দাসপুর দাসপুর-১পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক,নন্দনপুর-২ পঞ্চায়েত প্রধান কল্যাণী দোলই প্রমুখ। আগামী দিনেও পার্বতীপুরবুথ যুব তৃণমূল কংগ্রেস এই ধারা এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক