এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খড়ারে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য

Published on: April 9, 2022 । 7:11 PM

কুমারেশ চানক: গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়ারে। ওই মৃত ব্যক্তির নাম আব্বাস রহমান (৪৭)। খড়ারের ৯ নম্বর ওয়ার্ডের দলপতিপুরের নিজের বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয় আজ। পুলিশ সূত্রের খবর,
ওই ব্যক্তির প্রথম পক্ষের স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। কিন্তু অল্প দিনের মধ্যেই দ্বিতীয় বউ তাঁকে ছেড়ে পালিয়ে যান। পরে প্রথম পক্ষের বউ ও সন্তানকে সাথে নিয়েই থাকতেন তিনি। গত চারদিন আগে স্ত্রীর সাথে ঝগড়াও হয়েছিল।
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, মৃত আব্বাস রহমান বর্তমানে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। গত বুধবার রাত থেকে কেউ দেখেননি তাঁকে। আজ ৯ এপ্রিল সকালবেলা ১২ টায় নিজের বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা জানান, জানালার পাশে মাছি উড়ছে দেখে পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক