এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চোলাইয়ের ঠেকে হানা দিয়ে কয়েক হাজার লিটার চোলাই নষ্ট করা হল

Published on: March 9, 2024 । 8:18 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রূপনারায়ণ নদী সংলগ্ন এলাকা থেকে চোলাই উচ্ছেদ করতে দুই জেলার আবগারি দপ্তর যৌথভাবে হানা দিল।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
চোলাইয়ের ঠেকে হানা দিয়ে চোলাই তৈরির কাঁচামাল ও চোলাই তৈরির সামগ্ৰী নষ্ট করে দেওয়া হল। এই ঘটনায় খুশি এলাকাবাসীরা।

আজ শুক্রবার ওই অভিযানে নেতৃত্ব দেন আবগারি দপ্তরের ঘাটাল রেঞ্জের ডেপুটি কালেক্টর আশিস নন্দ গোস্বামী। হুগলির বন্দর এলাকার রূপনারায়ণের তীরের হরিশপুর এবং ব্যাঙ্ক এলাকার চোলাইয়ের ঠেকগুলিতে হানা দেয় আবগারি দপ্তর। আবগারি দপ্তরের ঘাটাল সার্কেল এবং হুগলি জেলার খানাকুল সার্কেলের অফিসাররা মিলিতভাবে এই অভিযান চালান। ওই এলাকার চোলাইয়ের ঠেকগুলিতে হানা দিয়ে প্রায় ১৬০ লিটার চোলাই উদ্ধার করা হয়। তার সঙ্গে প্রায় ৬ হাজার ৬৭০ লিটার চোলাই তৈরির কাঁচামাল উদ্ধার করে তার নষ্ট করে দেওয়া হয় বলে জানান আবগারি দপ্তরের ঘাটাল সার্কেলের ওসি পরিক্ষিত বর্মন। তিনি বলেন, আজকের অভিযানে চোলাই ও চোলাই তৈরির কাঁচামাল উদ্ধার করা গেলেও কাউকে ধরা যায়নি। চোলাইকারীরা পলাতক ছিল।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক