এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রয়াগ ফিল্ম সিটিতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই ড্রাগন গেট

Published on: January 10, 2019 । 4:34 PM

চন্দ্রকোণা রোডের ডুকিতে থাকা প্রয়াগ ফিল্ম সিটিতে ভয়াবহ আগুন। আজ সন্ধে সাতটার আসেপাশে স্থানীয়দের নজরে আসে ফিল্ম সিটির মূল গেট দাউদাউ করে জ্বলছে। বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনাহলে ফিল্মসিটির নিজস্ব দমকলের মেসিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। খবর দেওয়া হয় মেদিনীপুর দমকলেও। মেদিনীপুর থেকেও দমকল আসে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই প্রয়াগ ফিল্ম সিটির মূল আকর্ষণ ড্রাগন গেট!

জানাগেছে গেটটি প্রায় ৯০ টন লোহাদিয়ে তৈরী। রাতের অন্ধকারে কিউ বা কারা গেটের লোহা চুরি করত। এ নিয়ে কয়েকদিন ধরেই কর্তৃপক্ষের সাথে ঝামেলাও চলছিল। লোহা চুরির দায়ে কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিস। আগেরদিন তাদের মধ্যে কেউ কেউ জামিনে মুক্তি পায়। তারই মাঝে আজ এই গেট ভস্মীভূত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য!

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭