এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চোর ধরো, জেলে ভরো দাবি তুলে দাসপুরে বামেদের মহামিছিল!

Published on: February 24, 2019 । 12:01 PM

ব্রিগেড সমাবেশের পর উজ্জীবিত বামফ্রন্ট৷ এবার নতুন করে চিটফান্ডের প্রতারিত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে শুরু করছে ‘চোর ধরো, জেলে ভরো’ আন্দোলন। আজ ২৪ ফেব্রুয়ারি, চিট ফান্ড আমানত কারিদের টাকা ফেরত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলে দাসপুরে মহামিছিলে পা মেলালেন কয়েক হাজার বাম কর্মী সমর্থক৷ মিছিলের নেতৃত্ব দেন সিপিএম নেতা রবীন দেব, পশ্চিম মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক তরুণ রায় সহ একাধিক প্রথম সারির বাম নেতারা৷ দাসপুর-২ ব্লকে সোনাখালী থেকে গোপীগঞ্জ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ ওই মিছিল অতিক্রম করে৷ বক্তব্য রাখতে গিয়ে রবীনবাবু , বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকারে সমালোচনায় মুখর হন৷ আগামী দিনে দুটি সরকারকে পরিবর্তন করতে হবে বলেও তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে