এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দূষণমুক্ত পরিবেশ গড়তে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অভিনব উদ্যোগ

Published on: September 21, 2019 । 10:34 PM

রক্ত দান শিবিরে দামি উপহার দিয়ে দাতাদের উৎসাহ দেওয়ার বদলে আম,জাম, লেবু ও পেয়ারা চারা দিয়ে পরিবেশ রক্ষার আবেদন জানালেন উদ্যোক্তারা! বিশ্বকর্মা পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল দাসপুর-২ ব্লকের বিদ্যুৎ বন্টন বিভাগের অধীনে সোনাখালি গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীরা৷ আজ ২১ সেপ্টেম্বর তাদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দান করতে এসেছিলেন ৮০ জন রক্তদাতা৷ সংস্থার তরফে রক্তদাতাদের সন্মান জানাতে স্মারকের পরিবর্তে প্রত্যেককে দুটি করে ফলের চারা তুলে দেওয়া হয়৷ ওই শিবিরে একই সাথে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে জরুরী প্রযোজনে কী ভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয় তা বুঝিয়ে দিতে তাদের হাতে একটি করে ফার্স্ট-এইড-বক্স তুলে দেওয়া হয়৷ ওই দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবজ্যোতি রাউৎ বলেন, ৩৬৫ দিন মানুষকে পরিসেবা দিতে আমাদের কর্মীরা কর্মে নিযুক্ত থাকেন৷ সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ রক্ষার্থে ও স্বাস্থ্য সচেতনতা গড়তে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের