এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রামপুরে কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন

Published on: September 9, 2020 । 8:24 PM

শ্রীকান্ত ভুঁইঞা:  দাসপুর-২ ব্লকের রামপুরে কেন্দ্র সরকারের প্রকল্পের অধীন আই.এস.জি.পি-র সহযোগিতায় প্রায় ১৭ লক্ষ টাকা খরচে নির্মাণ করা হলো বর্জ্য নিষ্কাশন প্রকল্প। আজ ৯ সেপ্টেম্বর ওই প্রকল্পটির উদ্বোধন করেন দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু।  গৌরা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় ওই প্রকল্পটি ঘিরে আমজনতার উৎসাহ ছিল চোখে পড়ার মত। প্রকল্পটির উদ্বোধনে উপস্থিত ছিলেন দাসপুর-২ কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ অলোক ভুক্তা, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ-সভাপতি আশিস হুদাইত প্রমুখ। গৌরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভাকর পাল বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার প্রায় এক হাজার পরিবারের কাছ থেকে বাড়ির দৈনন্দিন উচ্ছিস্ট আবর্জনা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতকরণ, পূণর্ব্যবহার ও নিষ্কাশনের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে। এবং সেই জৈব সার এলাকার চাষিদের চাষবাসের জন্য সুলভে প্রদান করা হবে। এতে করে পরিবেশকে দূষণমুক্ত করার পাশাপাশি তার ভারসাম্য রক্ষা করাও সম্ভব হবে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

FSSAI লাইসেন্স নেই, বন্ধ রাখার নোটিশ রেস্তরাঁকে!।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

উন্নত মেশিনের জন্য আটকে দাসপুরের ‘গোল্ড হাব’, পুজোর পরেই চালু করার জন্য উচ্চপর্যায়ের বৈঠক