এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

টয়লেটে রাখা সব্জি বাজারে বিক্রির অভিযোগ চন্দ্রকোণায়

Published on: September 11, 2020 । 9:55 PM

নিজস্ব সংবাদদাতা:পাবলিক টয়লেটের মধ্যে সব্জি মজুত। আর সেই সব্জিই বাজারে বিক্রি চলে। শৌচাগারের ভিতর সবজি মজুত রাখা দেখে বিক্ষোভে ফেটে পড়লেন শহরের বাসিন্দারা। আজ ১১ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা পুরসভার ৫ নম্বর ওয়ার্ড গোঁসাইবাজার রেগুলেটেড বাজারের। টয়লেটে সব্জি রাখার ঘটনাটি এলাকার কিছু যুবক জানতে পারেন। এমন খবর পেয়ে সন্ধ্যায় শৌচাগারে গিয়ে হাতেনাতে ধরে ফেলে কিছু যুবক। তা নিয়ে সবজি বিক্রেতাদের সাথে শুরু হয়ে যায় গন্ডগোল। পরে অবশ্য যুবকদের চাপে বের করে নেওয়া হয় সবজি। শহরবাসীদের অভিযোগ, মার্কেট কর্তৃপক্ষ সব জানা সত্বেও এতো দিন কোনও পদক্ষেপ নেয়নি। শৌচাগারের ভিতর অস্বাস্থ্যকর পরিবেশে সবজি রাখা হচ্ছে সেই সবজি সকালে এই বাজারে বিক্রি করা হচ্ছে তা আমি আপনি সবাই কিনে নিয়ে গিয়ে খাচ্ছি, এটা মেনে নেওয়া যায় না। কারণ এথেকে হতেই নানান শারীরিক সমস্যা হতে পারে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক