এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গ্রামের খেয়াঘাটে অচেনা যুবক সাথে দুধের শিশু, উদ্ধার করেছে দাসপুর থানার পুলিশ

Published on: January 31, 2024 । 11:31 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বুধবারের সন্ধ্যে গড়িয়ে নামছে রাত। দাসপুর থানার গোকুলনগরে খেয়া ঘাটের কাছে সাইকেলে
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ইতস্ততভাবে এক বছর দেড়েকের শিশুকে নিয়ে ঘোরাঘুরি করছে অপরিচিত এক যুবক। এই শীতের রাতে শিশুটির গায়ে গরম জামা টুকুও নেই। সন্দেহ হয় এলাকার মানুষজনের। শিশু সমেতে ওই যুবককে আটকে ধরে জিজ্ঞাসাবাদ করে। কোথায় যাবে কোথায় বাড়ি সেভাবে সদুত্তর মেলেনি। এই ঠান্ডায় শিশুটির জন্য নতুন গরম পোশাকের ব্যবস্থা করে গ্রামের কয়েকজন যুবক। অনেকের কপালে চিন্তার ভাঁজ এই শিশুটি কার? অন্যদিকে ওই যুবক দাবি করে শিশুটি তারই। তাহলে মা? যুবক জানায় তার বাড়ি ঘাটালের বড়দা এলাকার রানী বাজারে তার নাম কার্তিক হাঁসদা তার বাবার নাম নাজানি হাসদা। কোলের এই ছোট্টো শিশুটির তার ছেলে রাজীব হাসদা। যুবক জামা খুলে দেখায় তার স্ত্রী কাজল তাকে কাস্তে দিয়ে আঘাত করে। তাই সে ছেলেকে নিয়ে চলে এসেছে। অন্যদিকে গ্রামবাসী প্রশ্ন তোলে স্ত্রী তোমায় মারলে আর তুমি চুপ থাকলে? যুবক জানায় সেও মেরেছে। গ্রামবাসীদের সন্দেহ আরও দানা বাঁধে। যুবক যদি সব ঠিক বলে তাহলে স্ত্রী ঠিকঠাক আছে তো? খবর যায় দাসপুর থানার পুলিশে। পুলিশ এসে ওই যুবক ও ছোট্টো শিশুটিকে থানায় নিয়ে যায়। যুবকের কথার ভিত্তিতে খোঁজ শুরু হয়েছে ঘাটালের বটদা রানীর বাজার এলাকায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে