এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌরায় মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত ১

Published on: June 27, 2021 । 12:03 PM

শ্রীকান্ত ভুঁইঞা,দাসপুর:ঘাটাল পাঁশকুড়া সড়পকের গৌরায় মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ গেল এক সাইকেল আরোহীর। জানা গেছে আজ ২৭শে জুন রবিবার সকাল প্রায় ৬টা নাগাদ ওই সড়কে ঘাটালগামী একটি পিকআক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাসপুর থানার গৌরা সিং পাড়ার সামনে এক সাইকেল আরোহী কে ধাক্কা মারে,এরফলে সাইকেল আরোহী রাস্তার ওপর রাক্তাক্ত অবস্থায় পড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে আশঙ্কা জনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়,পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।স্থানীয় ভিলেজ পুলিশ মারফত থানায় খবর দেওয়া হলে,ঘাতক গাড়িটিকে ধরার জন্য পুলিশ সক্রিয় ভূমিকা দেখায়। জানা গেছে পরে সাহাচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সয়লা গ্রামের কাছে গাড়িটিকে আটক করা হয়েছে।

দুর্ঘটনার পর সেই সাইকেল আরোহী

মৃত ওই ব্যক্তির নাম লক্ষীকান্ত মনি বয়স প্রায় ৫৮ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার টালটিয়া গ্রামে,পেশায় জ্বালানি কাঠ কাঠতেন।এদিনেও কাজের জন্য দাসপুর এলাকায় আসছিলেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?