এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাথায় হাত: গোকুলেই বাড়ছে করোনা

Published on: June 5, 2020 । 9:57 AM

মনসারাম কর: একদিকে ঘাটাল মহকুমাজুড়ে ভিন রাজ্য থেকে ফিরে আসছেন স্বর্ণশিল্পী জরিশিল্পী সহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ, অন্যদিকে করোনা টেষ্ট করার ক্ষেত্রে ব্যাপক গাফিলতি প্রশাসনের। নজিরবিহীন ভাবে দেখা গেছে ঘাটাল মহকুমার একটা বড় সংখ্যক টেষ্টের রিপোর্ট এসেছে দীর্ঘ ১৪ দিন পর। বেশ কয়েকদিন আবার টেষ্টের জন্য স্যাম্পেল নেওয়াও বন্ধ ছিল। ভিন রাজ্য ফেরত স্বর্ণশিল্পী জরিশিল্পীরা নিজে থেকেই টেষ্ট করাতে চাইলেও সেই টেষ্ট হয়নি। মহকুমা জুড়ে বহু স্বর্ণশিল্পী জরিশিল্পীরা আবার নিজের মত করেই মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট থেকে ফিরেছেন, তাদের টেষ্ট তো দূরের কথা তার সঠিক সংখ্যাটাও প্রশাসনের কাছে নেই। তার উপর জনজীবন এখন স্বাভাবিক, রাস্তা ঘাট দোকান বাজারে ব্যাপক ভিড়। এসব দেখে ঘাটালের একশ্রেণীর মানুষ বলছেন, গোকুলেই বাড়ছে করোনা। আগামী দিনে হয়ত ভয়ঙ্কর সময় আসতে চলেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক