এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে পথ দুর্ঘটনা রোধে দাসপুরের ওসি’র বিশেষ উদ্যোগ

Published on: February 2, 2020 । 10:21 PM

সৌমেন মিশ্র:ঘাটাল পাঁশকুড়া সড়কের পাশাপাশি দাসপুর থানা এলাকার ঘাটাল মেদিনীপুর সড়কেও বেড়েছে পথ দুর্ঘটনার হার। আর বেশিরভাগ দুর্ঘটনাগুলিরই মূল কারণ রাস্তার পাশে রাখা ইমারতি সামগ্রী। দাসপুর থানার রাজনগরে ব্যাবসায়ীদের এক অনুষ্ঠানে এসে ব্যাবসায়ী এবং এলাকাবাসীদের রাস্তার উপর রাখা ইমারতি সামগ্রী সরিয়ে নেওয়ার অনুরোধ রাখলেন দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল। সুদীপবাবু আজ ২ ফেব্রুয়ারি দাসপুরের রাজনগরে রাজনগর ব্যবসায়ী উন্নয়ন সমিতির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জানান,পথ দুর্ঘটনায় প্রিয় মানুষকে হারালে আর তাকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু আমাদের চেষ্টায় বাঁচতে পারে অনেক প্রিয়জনের প্রাণ।

ঘাটাল মেদিনীপুর সড়কের রাজনগর ও হরিরামপুর এলাকায় যথেচ্ছভাবে রাস্তার উপরই রাখা রয়েছে ইমারতি সামগ্রী। যার জেরে দুর্ঘটনাও ঘটে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহেই রাজনগরের এক প্রভাবশালী ব্যাবসাদার সমর আশ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। আর এই দুর্ঘটনার মূল কারণ ছিল রাস্তার উপর ইমারতি দ্রব্য। তবে আজ সুদীপবাবুর অনুরোধের সাথে সাথে ফল মিলতেও দেখা গেছে। রাস্তার পাশে রাখা ইমারতি দ্রব্য অনেকেই সরিয়ে নিতেও শুরু করেছেন।

পুলিস প্রশাসনের সাথে এবং পাশে এভাবেই যদি সাধারণ মানুষ সমান্তরালে চলে তাহলে শুধু পথ দুর্ঘটনা নয় গড়ে তোলা সম্ভব এক উন্নততর সমাজও।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।