এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা ভাইরাসের দমনে দাসপুরে মহা যজ্ঞ

Published on: March 21, 2020 । 5:19 PM

করোনা ভাইরাস দমনে যজ্ঞ হল দাসপুরে। আজ ২১ মার্চ শনিবার সকাল ১১টায় দাসপুরের বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠের উদ্যোগে বিহারীলাল জীউ মন্দিরে এই যজ্ঞ হল। মঠ আচার্য সুবাস ত্রিপাঠী একাধিক পুরহিত নিয়ে এই যজ্ঞ করেন। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এই যজ্ঞে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের জন্য সাধারণর মানুষ আতঙ্কে।এই ভাইরাস সংক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মানুষের মঙ্গলকামনার্থে বিহারীলাল জীউ মন্দিরে এই মহাযজ্ঞের আয়োজন বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক